বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল মঙ্গলবার এক শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে আকাম বিশ্বাস (৩৮) গতকাল বেলা একটার দিকে ত্রিমোহিনী গ্রামে ট্রাকে কাঠের গুঁড়ি তুলতে যান। কাঠ তোলার পর ট্রাকবোঝাই কাঠের ওপর দাঁড়ানোর সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে তাঁর মাথা লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।