বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল বৃহস্পতিবার প্রদীপ সরকার (৪০) নামের এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের বিষ্টপুর গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে। বেলা তিনটার দিকে দোকানে বসে কাজ করার সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর গায়ের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিন গাজীপুরের হাতিমারা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র রিয়াজ উদ্দিনের (১৫) মৃত্যু হয়েছে। স্থানীয় ইউসুব আলীর ছেলে রিয়াজ হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। গাজীপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি|