বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গতকাল শুক্রবার দুপুরে দুই সহোদর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সোহেল রানা (১৫) নামের এক ভাইয়ের মৃত্যু হয়। বড় ভাই রুবেলকে (২২) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের বাবার নাম আইন উদ্দিন। বাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাদেরনগর কলেজ মোড় এলাকায়। পারিবারিক সূত্র জানায়, দুপুরে কলের লাঙল দিয়ে সোহেল বাড়ির পাশের খেতে চাষ করছিল। এ সময় বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারে সে বিদ্যুতায়িত হয়। তাকে ছাড়াতে গিয়ে রুবেলও বিদ্যুৎস্পৃষ্ট হন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|