বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌকুরি গ্রামে গতকাল শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম আরতি রানী কর্মকার (৪২)। তাঁর স্বামীর নাম ভগবত কর্মকার। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঘরের বিদ্যুতের সুইচ টিপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরতি গুরুতর আহত হন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।