বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামে গত শনিবার রাতে চিম্ময় ব্যাপারী নামের দুই বছরের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে ওই গ্রামের তপন ব্যাপারীর ছেলে। শিশুটির পারিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে চিম্ময়কে ঘরের খাটে বসিয়ে রেখে তার মা রান্নাঘরে যান। এ সময় শিশুটি খেলার ছলে বিদ্যুতের মাল্টিপ্লাগে হাত ঢোকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।