প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিশা সোনাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদুল ইসলাম মণ্ডল (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল খেত থেকে কাঁচা পাট কেটে পানিতে জাগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দ্রুত তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।