প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামে গত রোববার রাতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে জাহাঙ্গীর হোসেন (৩২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর হোসেন ছোনাউটা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনাউটা গ্রামে সুলতান মিয়ার বাড়ির বিদ্যুৎ-সংযোগ লাইনের তার কয়েক দিন আগে খুঁটি থেকে ছিঁড়ে ধানখেতের মধ্যে পড়ে যায়। রোববার রাতে জাহাঙ্গীর হোসেন ওই এলাকায় মাছ ধরতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।