বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহরের হাউলি কেউটিল গ্রামে গত মঙ্গলবার বসতবাড়িতে বিদ্যুতের মিটার লাগাতে গিয়ে নজরুল ইসলাম (২৭) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মোজাম্মেল হক নামের আরেক লাইনম্যান আহত হন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাউলি কেউটিল গ্রামের সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তির বসতঘরে পল্লী বিদ্যুতের মিটার লাগাতে যান রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ সমিতির দুই লাইনম্যান। মিটারে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আজিজুর রহমান খান বলেন, হাসপাতালে আনার আগে নজরুলের মৃত্যু হয়েছে।