বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের যবসেন গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, যবসেন গ্রামের মহসিন আকনের স্ত্রী নাসরিন আক্তার (১৯) নিজ বাড়িতে শ্বশুর নজরুল ইসলাম ও শাশুড়ি সালেহা বেগমকে নিয়ে বসবাস করেন। স্বামী মহসিন ঢাকায় থাকেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় নাসরিনের শ্বশুর ও শাশুড়ি এক স্বজনের মৃত্যুসংবাদ পেয়ে পাশের বাড়িতে যান। এ সময় নাসরিন ঘরে মাল্টিপ্লাগে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মহসিন আকনের দুলাভাই উত্তর শিহিপাশা গ্রামের কবির ব্যাপারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।