বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মান্নান খান (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ খোন্তাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান মতিয়ার রহমান বলেন, সকালে আবদুল মান্নান নিজ গ্রামে রায়েন্দা-খোন্তাকাটা সড়কের পাশে তাঁর দোকানে মালামাল সাজাচ্ছিলেন। এ সময় তিনি দোকানের বিদ্যুৎ-সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।