বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনিতে রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আবুল বাশার উপজেলার শ্রীউলা গ্রামের সোহরাব গাজীর ছেলে। আশাশুনি থানার ওসি একে এম আজমল হুদা বলেন, সকালে আবুল বাশার রান্না করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। দ্রুত তাঁকে আশাশুনি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।