প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম নুরুল ইসলাম। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, গতকাল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে শিশুটি হাত দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যক্তিরা আহত শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।