বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলায় গতকাল সোমবার সকালে বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আকরাম মোল্লা (৩২)। বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বসাশী গ্রামে। তিনি উপজেলার আহলাদিপুর আজাদ আল হেরা হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। একই মাদ্রাসার সহকারী শিক্ষক আল আমিন জানান, মাদ্রাসার মালিকের অগভীর নলকূপ মেরামতের সময় আকরাম সহযোগিতা দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তঁাকে মৃত ঘোষণা করে।