বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামে গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মোহন আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা টেলিভিশন চলা অবস্থায় কেব্ল সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে নাজমার মৃতদেহ উদ্ধার করে। পিয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।