বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন বিশ্বাস (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ তালিব আলি ম্যাটসের ছাত্র ছিলেন। নিহত ছাত্রের পারিবারিক সূত্র থেকে জানা যায়, ইমন সকালে আঙিনায় ঝোলানো তারে কাপড় শুকোতে যান। তার বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমন মারা যান।