প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন বিশ্বাস (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ তালিব আলি ম্যাটসের ছাত্র ছিলেন। নিহত ছাত্রের পারিবারিক সূত্র থেকে জানা যায়, ইমন সকালে আঙিনায় ঝোলানো তারে কাপড় শুকোতে যান। তার বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ইমনকে বাঁচাতে মা শাবানা খাতুন (৩০) ও ভাই ইভন বিশ্বাস (১৮) এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ইমন মারা যান।