বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত সোমবার নূরুল হক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নূরুলের পরিবার সূত্র জানায়, গত সোমবার বিদ্যুৎ চলে গেলে তিনি বাড়ির সামনে ছেঁড়া বিদ্যুতের তার মেরামত করতে যান। হঠাৎ বিদ্যুৎ এলে নূরুল বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসার আগেই নূরুল হকের মৃত্যু হয়।