প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামে গত শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সাত্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রজ্জব আলীর ছেলে। সুন্দরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সাত্তার ঘরের বৈদ্যুতিক বাল্ব বন্ধ করার জন্য সুইচে হাত দেয়। সুইচ নষ্ট থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আবদুস সাত্তারের চাচা শফিউল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।