প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে গতকাল অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (২৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে মানিক নিজ ঘরে বৈদ্যুতিক সুইচবোর্ডে ব্যাটারি চার্জ দিতে যান। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।