প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সাত্তার (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার বাগমারা বাজারের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর ছেলে জাকির হোসেন বলেন, গতকাল সকালে বাড়ির পূর্ব পাশের বাঁশের ঝাড়ে কঞ্চি কাটতে যান তাঁর বাবা। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বরুড়া থানার ওসি নাসিরউদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।