বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তালিহা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সাহাবাজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাতটায় ওই শিশু বাসার রেফ্রিজারেটরের সকেটে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।