প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলার মুক্তারকাঠি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত হোসেন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শওকত উপজেলার মুক্তারকাঠি গ্রামের নূরুল হকের ছেলে। তিনি কাউখালী উপজেলার কেব্ল ব্যবসায়ী ছিলেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শওকত মুক্তারকাঠি গ্রামের হাতেম আলীর বাড়িতে ডিশ লাইনের সংযোগ দিতে যান। এ সময় তিনি ঘরের টিনের চালের ওপর উঠে সংযোগ লাগাতে গিয়ে ঘরের পাশের বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, শওকত হোসেনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।