প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বগাজান গ্রামে গতকাল রোববার সকালে বিদ্যুতের তাঁরে জড়িয়ে মো. শহিদুল্লাহ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে আম পাড়ার সময় অসাবধানতাবশত শহিদুল্লাহ বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়মনসিংহ অফিস