বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর মধ্য বাজারে গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপ্না হরিজন (৭) ও রাজু হরিজন (১৮) নামের দুজনের মৃত্যু হয়েছে। দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। স্বপ্না মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম ভোলা হরিজন। রাজু ওই বাজারের বাসিন্দা হীরা লাল হরিজনের ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্যনগর মধ্য বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যক্ত একটি বীজাগার ভবন রয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে শুকনো লাকড়ি আনতে স্বপ্না ওই ভবনের ছাদে উঠলে সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। স্বপ্নাকে বাঁচাতে রাজু হরিজন ছাদের উঠে তাকে ছাড়ানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।