প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গতকাল রোববার গগেন চন্দ্র রায় (২৮) নামের এক পাম্পচালকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের ফতেজংপুর ইউনিয়নের জোতুর্ভ এলাকায়। শহরের বাইপাস সড়কের পাশে অবস্থিত এমবিবি ব্রিকস ফিল্ডের মাটি কাদা করার জন্য ওই শ্রমিক মোটরচালিত সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|