বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে গতকাল রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্যাহ মিয়া (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আবদুল্যাহ মিয়া ওই গ্রামের কাচু মিয়ার ছেলে। সুন্দরগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, আবদুল্যাহ দুপুরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গরু বেঁধে বোরো ধানের জমিতে কাজ করছিলেন। একপর্যায়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গরুর গলার দড়ি পেঁচিয়ে যায়। টের পেয়ে আবদুল্যাহ দড়ি খুলতে গিয়ে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে ঘটনাস্থলেই মারা যান। শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।