বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছায় গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সাব্বির মুক্তাগাছা পৌর শহরের মধ্য হিসসা এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরের পরিবার বাড়ির পাশে নতুন একটি ঘর তৈরি করছিল। গতকাল দুপুরে সাব্বির পাশের একটি পুকুর থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে নতুন ঘরের দেয়ালে পানি দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।