বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়েজ উদ্দিন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফয়েজ উদ্দিন গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে বাড়িসংলগ্ন পুকুরে পানি বাড়াতে পাম্প দিয়ে পানি দিতে গিয়ে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হন ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।