বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার চককন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে শরিফুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। শরিফুল চককন্দরপুর গ্রামের রাজু মণ্ডলের ছেলে। তিনি নওগাঁ পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কাজ করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, শরিফুল নিজের ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। একসময় দুর্ঘটনাক্রমে তারে জড়িয়ে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।