প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় বাড়ির গাছের আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সেপু উদ্দীন (১৫) নামের এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেপু শহরের জাহানারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক মুকুল হোসেনের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, নিজেদের গাছে আম পাড়ার সময় গাছ লাগোয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।