বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার গুলি আউলিয়াপুর গ্রামে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, অতিথি এলে রাসেল তাঁদের আপ্যায়নের জন্য ডাব পাড়তে বাড়ির নারিকেল গাছে ওঠে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রাসেল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।