বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে নিজের কারখানায় কাজ করার সময় গতকাল মঙ্গলবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মামুনুর রহমান (১৭)। সে মাদারডাঙ্গা গ্রামের কাদের গাজীর ছেলে। পরিবারিক সূত্র থেকে জানা যায়, মামুনুর রহমান ভোর সাড়ে ছয়টার দিকে ড্রিল মেশিন দিয়ে রিকশা-ভ্যানে কাজ করছিল। এ সময় ড্রিল মেশিনের ছিদ্র হওয়া তারের ওপর অসাবধানতাবশত পায়ের চাপ পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাজান আলী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।