বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর ছয়টায় উপজেলার পদুয়া তেওয়ারী হাটের রহমানিয়া হোটেলের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারীর নাম লুৎফর রহমান (২৫)। তিনি উপজেলার চরম্বা মাইজবিলা এলাকার মো. শফির েছলে।
জানা যায়, লুৎফর রহমান গতকাল সকালের খাবার তৈরির সময় তাঁর হাতে ফুটন্ত ডাল ছিটকে পড়লে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে পুকুর থেকে উঠে এসে ভেজা শরীর শুকাতে বৈদ্যুতিক পাখা চালাতে গেলে লুৎফর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে হোটেল মালিক মো. সেলিমসহ অন্য কর্মচারীরা তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার উপপরিদর্শক আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।