প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামে গত শুক্রবার বিকেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিজানুর রহমান (২৯) নামের এক ব্যাটারিচালিত অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর ওই দিন (শুক্রবার) সকালে প্রতিদিনের মতো তাঁর অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল পাঁচটার দিকে তিনি বাড়ি ফিরে ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহারুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।