বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বেতমোর গ্রামে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকারিয়া হাওলাদার (১৯) নামের মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। জাকারিয়া দক্ষিণ বেতমোর গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হাসপাতাল ও জাকারিয়ার পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাকারিয়া পাশের মসজিদের বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বোনের ছেলে মো. বাবু (১৭) আহত হয়। স্থানীয় লোকজন জাকারিয়া ও বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।