প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বাজারের কাছে মো. ইউসুফের বাসায় গত রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (১৪) নামের এক শিশু মারা গেছে। আবদুর রহিম পার্শ্ববর্তী দালালপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। সে ইউসুফের বাসায় টিভি দেখতে গিয়েছিল। টবগী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, আবদুর রহিম ইউসুফের ঘরের লোহার জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।