বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শান্তিপুর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ চন্দ্র দাস (২২) নামে এক তরুণ মারা গেছেন। নিহত ব্যক্তির চাচা রবিন চন্দ্র দাস বলেন, সকাল ১০টার দিকে বিকাশ নিজের ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেছেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।