বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজিমুদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মীরহাজিরবাগের একটি রিকশার গ্যারেজের তত্ত্বাবধায়ক ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কাজিমুদ্দিন মীরহাজিরবাগে আটা ফ্যাক্টরির সামনে বিদ্যুতের খুঁটির নিচে জমে থাকা বৃষ্টির পানি দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে কাজিমুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় পথচারী শাহীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি সপরিবারে মীরহাজিরবাগ এলাকায় থাকতেন। তাঁর বাড়ি শরীয়তপুরে।