বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৩৮) নামের এক মুদিদোকানি মারা গেছেন। নিহত আবদুর রশিদ উপজেলা সদর ইউনিয়নের কনকাই গ্রামের হবিবর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির কাপড় শুকানোর তারের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ হয়। ঘটনার দিন সকালে গোসল সেরে বাড়ির উঠানের তারে কাপড় শুকাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক শহীদুজ্জামান বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর অসুস্থ রশিদকে হাসপাতালে আনার পথেই মারা যান।