বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল আমিন (৩৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারী (লাইনম্যান) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলা শহরের সফিকুল ইসলামের চালকলের সামনে এ ঘটনা ঘটে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে ত্রুটি সারানোর জন্য ওই চালকলের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন নুরুল আমিন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।