বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগরের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে মাঠে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই কৃষকের নাম রফিকুল ইসলাম মল্লিক (৩৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের নূর আলী মল্লিকের ছেলে। রফিকুলের চাচাতো ভাই হাফিজুর রহমান বলেন, রফিকুল মল্লিকবাড়ির পাশের ধানখেতে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।