প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুর হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার উত্তর খামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু সিংহ বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মঞ্জুর। সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলে ছিল। পরে বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরকে মৃত ঘোষণা করেন।