প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রহিমা বেগম উপজেলার আঙ্গারিয়া গ্রামের মীর মকবুল হোসেন খানের স্ত্রী। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে রহিমা বেগম মুঠোফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌফিক এলাহী বলেন, রহিমা বেগমকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।