বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়ীয়া বাগদীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী সুজন আলী গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷