বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নগেন পাহান (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি হাপুনিয়া বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বিকেলে একই গ্রামের শ্রী অসিত চন্দ্রের বাড়িতে ঘরের ছাউনি মেরামতের কাজ করছিলেন নগেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার চালের ঢেউটিনে লেগে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নগেন।