বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির হোসেন (২০) নামের এক পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে শিমরাইল ট্রাক টার্মিনালে পিকআপ পার্কিং করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মনির গুরুতর আহত হন। পরে স্থানীয় শ্রমিকেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনির হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার মো. শফিউল্ল্যাহর ছেলে।