বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মির্জা মজলিশ (৩৬) নামের এক লেপ-তোশক ব্যবসায়ী গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানুই গ্রামের মির্জা উকিলের ছেলে। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী বলেন, গতকাল সকাল নয়টার দিকে মির্জা মজলিশ রেহাই পুখুরিয়া বাজারে লেপ-তোশকের দোকানে মেশিনে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।