বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামে গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রশিদ নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তিনি গ্রামের মরহুম মোনতাজ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তির সহকর্মী মজনুর রহমান বলেন, আবদুর রশিদ নিজ বাড়িতে বিদ্যুৎ-সংযোগের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।