প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। তাঁর নাম কাওসার ফকির (৪৫)। তিনি কাগদী গ্রামের বাসিন্দা। এলাকার কয়েকজন বলেন, বেলা দুইটার দিকে কাওসার ফকির বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। হঠাৎ একটি কাটা বাঁশ পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার আহত হন। দ্রুত পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিস