বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা-বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ রাজভর (৫৮) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মাধবপুর চা-বাগানের দক্ষিণপাড়া শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। মাধবপুর চা-বাগান সূত্রে জানা যায়, জগদীশ রাজভর বসতঘরের পাশের একটি গাছ কাটতে গেলে গাছটি বৈদ্যুতিক তারের ওপর পড়ে। পরে পড়ে থাকা তারের ওপর থেকে গাছের ডালপালা কাটতে গেলে জগদীশ রাজভর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তিনি। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি